ভারত যেকোনো সময় পাকিস্তানে হামলা করতে পারে: পাকিস্তানি সামরিক কর্মকর্তা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা আবারও চরমে। ভারত যেকোনো সময় পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে, এমন আশঙ্কায় বাড়ানো হয়েছে সতর্কতা। পাকিস্তানি সামরিক বাহিনী এরই মধ্যে প্রস্তুতি জোরদার করেছে বলে জানায় দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “আমরা উচ্চমাত্রার সতর্কতায় রয়েছি। তবে ভারতের মতো করে প্রকাশ্যে এসে কোনও উত্তেজনা বাড়াতে চাই না। আমরা দায়িত্বশীলভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

তিনি বলেন, “ভারত যদি মনে করে যে প্রতিশোধমূলক হামলা করেও তারা পার পেয়ে যাবে, তবে সেটা হবে মারাত্মক ভুল। দুই দেশই পরমাণু শক্তিধর, এখানে একচেটিয়া আগ্রাসনের ঝুঁকি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।”

ভারতীয় পক্ষ থেকে আসা লাগাতার হুমকির প্রেক্ষিতে পাকিস্তান এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে বলে জানা গেছে। কাশ্মীর হামলার পর থেকেই ভারতের রাজনৈতিক ও সামরিক মহলে কড়া ভাষায় বক্তব্য আসছে। যদিও পাকিস্তান এসব অভিযোগ নাকচ করেছে এবং পাল্টা যুক্তি তুলে ধরেছে।

ওই নিরাপত্তা কর্মকর্তা প্রশ্ন তোলেন, “কাশ্মীর সীমান্ত থেকে প্রায় ২০০ কিলোমিটার ভেতরে হামলার ঘটনা ঘটেছে। সেখানে পাঁচ লাখেরও বেশি ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন। তাদের নজরদারির মাঝেই এমন ঘটনা কীভাবে সম্ভব?”

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ আরও এক ধাপ এগিয়ে গিয়ে অভিযোগ করেন, ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) তিনি বলেন, তার কাছে এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ভারত আমাদের শহরগুলোতে হামলা চালানোর চেষ্টা করে, তাহলে তার চরম মূল্য দিতে হবে। পাকিস্তানও সমুচিত জবাব দিতে প্রস্তুত।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক অন্তর্বর্তী...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের...

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

অন্বেষণ ডেস্ক : আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো...

দেশে হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৯

অন্বেষণ ডেস্ক : দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে...