সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

শোয়েব মালিককে শুভকামনা জানিয়ে সানিয়া মির্জার বোন এবার মুখ খুললেন

বিশেষ সংবাদ

শোয়েব মালিককে শুভকামনা জানিয়ে সানিয়া মির্জার বোন এবার মুখ খুললেন। ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের। আবার নতুন করে সানা জাভেদ নামে এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক

এ বিষয়টি নিয়ে সানিয়া এখনও কোনো মন্তব্য না করলেও তার পক্ষে শোয়েব মালিককে শুভকামনা জানিয়েছেন বোন আনাম মির্জা। শোয়েব মালিকের ৩য় বিয়ের খবর প্রকাশ্যে আসার পরদিন রবিবার (২১ জানুয়ারি) এক ইন্সটাগ্রাম পোস্টের মাধ্যমে এ বিষয় নিয়ে মুখ খুললেন তিনি।

আনাম মির্জা লেখেন, সানিয়া সব সময়ই তার ব্যক্তিগত জীবনকে সবসময় লোকচক্ষুর আড়ালে রাখতে চেয়েছে। যাই হোক, আজকে এটা জানানোর প্রয়োজন হয়েছে যে, শোয়েব এবং সানিয়ার বিবাহবিচ্ছেদ কয়েক মাস আগেই হয়েছে। শোয়েবের নতুন বিবাহ যাত্রার জন্য শুভকামনাও জানিয়েছেন তিনি। অন্যদিকে, শোয়েবের বিয়ের খবরে যখন মিডিয়া তোলপাড় তখন অস্ট্রেলিয়া ওপেনে ধারাভাষ্যে ব্যস্ত সময় পার করছেন সানিয়া মির্জা।

যদিও এর আগে, অতিসম্প্রতি বিচ্ছেদের নানা রকম ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেছিলেন সানিয়া। বুধবার (১৭ জানুয়ারি) নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে বিচ্ছেদের বিষয়টিকে আরও বেশি উসকে দেন তিনি। সানিয়া লিখেছিলেন, বিয়ে ব্যাপারটা খুব কঠিন। বিচ্ছেদ তার থেকেও বেশি কঠিন। সবসময় নিজের কঠিনটাকে বেছে নিন। স্থূলতা ভালো নয়। ফিট থাকাটাও কঠিন। নানা রকম ঋণের মধ্যে থাকা কঠিন। অর্থনৈতিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন। কিন্তু আপনি আপনার কঠিনটা বেছে নিতে পারেন।

সানিয়া মির্জার এমন স্ট্যাটাসে শোয়েবের সাথে তার বিচ্ছেদ নিয়ে নতুন জল্পনা-কল্পনা তৈরি হয়। এছাড়া চলতি বছরের শুরুতে সোমবার (৮ জানুয়ারি) অন্য এক পোস্টে সানিয়া লিখেছিলেন, যখন কোনো কিছু আপনার হৃদয়ের শান্তিকে বিঘ্নিত করে, তখন সেটাকে ছেড়ে দিন। সাবেক এই টেনিস তারকার এমন স্ট্যাটাস নিয়ে যখন নতুন বছরের শুরু থেকে জল্পনা তোলেন তখন ৩য় বিয়ের খবর সামনে আনলেন শোয়েব মালিক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ওসিকে হুমকির মামলায় বাহুবল বিএনপি সভাপতির অস্থায়ী জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারের অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।সোমবার...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে চায় না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মাসের মধ্যেই তাদের সরকারি বাসা...

ওসিকে হুমকির মামলায় বাহুবল বিএনপি সভাপতির অস্থায়ী জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও...

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে আর দীর্ঘদিন রাখতে চায় না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্র জানায়,...

শেরপুরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৩...

ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করবে সরকার

টিসিবির ফ্যামিলি কার্ডের মতো দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’...

ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ...