শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

আবারও ২ দিনের সর্বাত্মক অবরোধ ঘোষণা বিএনপি’র

বিশেষ সংবাদ

আবারও ২ দিনের সর্বাত্মক অবরোধ ঘোষণা দিয়েছে বিএনপি। সরকারের পদত্যাগের জন্য বিভিন্ন দাবিতে ঘোষণা ‍দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। একদিন বিরতি দিয়ে বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা।

সোমবার (০৬ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন। সোমবার (০৬ নভেম্বর) দুপুরে এলডিপির পক্ষ থেকেও অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

গত শনিবার (২৮ অক্টোবর) রাজনৈতিক সংঘাতের পর বিএনপি ও সমমনা দলগুলো তৃতীয় বারের মতো আবারও ২ দিনের অবরোধের কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী অভিযোগ করেন, নারী নেতাকর্মীরাও গ্রেফতার থেকে রেহাই পাচ্ছেন না। নারীদেরকে পুরুষ পুলিশ সদস্যরা গ্রেফতার করছেন, যা কোনো আইনে নেই। আবারও র‌্যাবকে বিরোধী দল দমনে নামানো হয়েছে। এখন বাড়িতে বাড়িতে গ্রেফতার অভিযান চলছে ।

বিএনপির এই নেতা আরও জানান, ক্ষমতাসীনরা বাসে আগুন দিয়ে বিরোধীদের উপর দায় চাপায়। বাসে আগুন দিয়ে ধরা পড়ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যা ইতোমধ্যে প্রমানিত।

গ্রেফতারের তথ্য তুলে ধরে রিজভী বলেন, রবিবার (০৫ নভেম্বর) রাত থেকে সোমবার (০৬ নভেম্বর) দুপুর পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৭৫’র বেশি বিএনপির নেতাকর্মীকে। এ পর্যন্ত মামলা হয়েছে ১০টি, আসামী ৯৯৫ জনের অধিক নেতাকর্মী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আমীর এজাজ...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বার্তা দিয়েছেন, তার প্রেক্ষিতে কৃতজ্ঞতা...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।...

বগুড়া-৬ আসনে ধানের শীষে বড় জয়, বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমান

বগুড়া-৬ (সদর) আসনের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির...

কুমিল্লা-৪ দেবিদ্বারে ভোট বর্জনের ঘোষণা জসিমের, কারচুপির অভিযোগ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট...