শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে সংশ্লিষ্টতা নেই: এনসিপি’র বিবৃতি

বিশেষ সংবাদ

বগুড়ার সাতমাথায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ডাকে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কোনো ধরনের দলীয় সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির জেলা সংগঠক শওকত ইমরান।

এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, “আজ বিকেলে বগুড়া সাতমাথায় যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেটির সঙ্গে এনসিপির কোনো দলীয় সম্পর্ক নেই। আমাদের দল থেকে কেউ ওই কর্মসূচির পেছনে ছিলনা বা সহ-আয়োজকও ছিল না।”

তবে তিনি স্বীকার করেন, “ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের আমন্ত্রণে আমাদের দলের দু’একজন নেতাকর্মী ব্যক্তিগতভাবে সেখানে সংহতি প্রকাশ করতে গিয়ে থাকতে পারেন। এক্ষেত্রে তাঁদের ব্যক্তিগত অংশগ্রহণকে এনসিপির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে গণ্য করা ঠিক হবে না। সেই দায়ভার এনসিপি বহন করবে না।”

বিভ্রান্তি এড়াতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “সুতরাং এনসিপিকে জড়িয়ে কোন সংবাদ পরিবেশন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।”

বিবৃতিটি এসেছে মূল ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে, যে সংবাদে বিভিন্ন দল ও সংগঠনের কর্মীদের উপস্থিতি ও ভূমিকা নিয়ে উপস্থাপন হয়েছে।

উল্লেখ্য, বগুড়ার সাতমাথায় জাতীয় সংগীত পরিবেশনের একটি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উদীচীসহ কয়েকটি সংগঠন হামলার অভিযোগ তোলে এবং সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করে। এই পরিপ্রেক্ষিতেই এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যাখ্যামূলক বিবৃতি দেওয়া হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের বাড়ি আসার সুবিধার্থে ফ্রি লঞ্চ টিকিটের...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত...