শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ৫ উপদেষ্টা: রাশেদ খান

বর্তমান সরকারের পাঁচজন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীতে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।
রাশেদ খান বলেন, ‘আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে আমরা যেন নতুন করে আলোচনা শুরু করছি। অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। আমি দৃঢ়ভাবে বলেছি, শেখ হাসিনার সঙ্গে সরকারের পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছেন এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে, আমরাও যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি।’
ঐকমত্য কমিশনের কয়েকটি দল আগের অবস্থান থেকে সরে গেছে দাবি করে রাশেদ খান বলেন, ‘গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায়। কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগে গণভোট। এই ধরনের দ্বিচারিতা জনগণ পছন্দ করে না।’
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমাদের রাজনীতিবিদদের এই চরিত্র জনগণ অপছন্দ করে। সকালে এক কথা, বিকেলে আরেক কথা। আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা সামনে না গিয়ে বরং আট মাস পিছিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনের সভায় দলগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাসের ঘাটতি রয়েছে বলেই জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রস্তাব এসেছে। যদি আমাদের মধ্যে আস্থা-বিশ্বাস থাকত, তবে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেই চলত; গণভোটের দরকার হতো না।’
রাশেদ খান বলেন, ‘আমরা নয়টি রাজনৈতিক দল বসে আলোচনা করেছি। কিন্তু আজকের বৈঠকে মতপার্থক্য দেখা গেছে। যদি এভাবে চলতে থাকে, আরও এক মাসেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতির পদত্যাগ ও ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে কি না, যা বললেন ইসি মাছউদ

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

আমরা সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল

ঋণখেলাপি বলে আমাকে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে সরোয়ার আলমগীর

ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

একটু আস্তে কথা বলুন বললেন ডেপুটি স্পিকার

