পাতানো নির্বাচনের চেষ্টা, রুখে দেওয়া হবে: আসিফ মাহমুদ

আপাতদৃষ্টিতে দেশে আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এমন চেষ্টা হলে ভোটের আগেই তা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, প্রশাসনের একটি অংশের আচরণে নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাতিত্ব স্পষ্ট হয়ে উঠেছে। জনগণের রায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতে যাওয়াকে তিনি দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, আবারও যদি পুরোনো সমঝোতার পথে হাঁটা হয়, তাহলে তা রুখে দেওয়া হবে এবং ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না।
এ সময় এনএসআই প্রধানের একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে বৈঠক করার বিষয়টি নিয়েও সমালোচনা করেন এনসিপির এই মুখপাত্র। ভোটের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
তার অভিযোগ, এখন পর্যন্ত নির্বাচন কমিশন ও সরকার ভোটের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি। এই পরিস্থিতিতে ইসির প্রতি এনসিপির পূর্ণ আস্থা নেই বলেও জানান তিনি। ফলে আদৌ নির্বাচন হবে কি না, তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা হয়নি এবং রিটার্নিং কর্মকর্তারা বড় দলের পক্ষে কাজ করেছেন। আপিল প্রক্রিয়ায়ও যদি ইসি নিরপেক্ষ না থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন পরিচালনার সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দেবে বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া জাতীয় পার্টি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সে ধরনের কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরুদ্ধেও সতর্ক থাকার কথা জানান এনসিপির মুখপাত্র।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

