ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির দলীয় সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
দলীয় সূত্র জানায়, মনোনয়ন ঘোষণার পাশাপাশি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তুতিও নিচ্ছেন মো. আসাদুজ্জামান। জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন।
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শৈলকুপা উপজেলা বিএনপির নেতারা ঝিনাইদহ-১ আসনে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

দলীয় নেতারা জানান, স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মো. আসাদুজ্জামানকে ঘিরে আগ্রহ রয়েছে। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হবে বলে জানান তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

