শেরপুরে আওয়ামী লীগের সহ-সভাপতি গ্রেফতার

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আজিজুল ইসলাম মজনুকে (৭০) গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: আজিজুল ইসলাম মজনু সীমাবাড়ি ইউনিয়নের মৃত আকিমুদ্দিনের ছেলে। তিনি শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি’র দায়িত্বে ছিলেন।
২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মিছিল চলাকালীন সহিংসতা, ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। ওই সময় বিএনপির কার্যালয়ের আসবাবপত্র, গ্লাস ও ব্যানার ভাঙচুর করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “তদন্তে আওয়ামী লীগ নেতা মজনুর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

সাবেক স্পিকার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক দিবস ঘোষণা বিএনপির

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?: ৪ বছর পর গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পরীমনি

