রাজধানীর সৌন্দর্য রক্ষায় বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ কর্মসূচি

রাজধানীতে সৌন্দর্য বজায় রাখতে দলীয় ব্যানার-ফেস্টুন অপসারণে মাঠে নামল বিএনপি। নেতাকর্মীদের নামে বা পরিচয়হীনভাবে ঝুলে থাকা সব ধরনের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলতে রাজধানীজুড়ে কর্মসূচি শুরু করেছে দলটি। আগামী তিন দিনের মধ্যেই এ কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে এই কর্মসূচির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, ব্যানার-ফেস্টুন রাজনৈতিক মত প্রকাশের একটি উপায় হলেও তা যদি নাগরিক চলাচলে বাধা সৃষ্টি করে কিংবা নগরের সৌন্দর্য নষ্ট করে, তাহলে সেটি গ্রহণযোগ্য হতে পারে না। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল এবং ছাত্রদলের যৌথ বৈঠকে রাজধানী থেকে ব্যানার-ফেস্টুন অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টাঙানো ব্যানারগুলো আরও কিছুদিন রাখা হবে, তবে অন্যান্য ব্যানার ও ফেস্টুন অগ্রাধিকারভিত্তিতে সরিয়ে ফেলা হবে।
তিনি আরও বলেন, সভ্য ও পরিকল্পিত শহরে রাস্তার ধারে বাসাবাড়ি, বৈদ্যুতিক খুঁটি কিংবা যত্রতত্র ব্যানার ঝুলিয়ে রাখা শোভন নয়। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সাময়িকভাবে ব্যানার ব্যবহার করা যেতে পারে, কিন্তু কর্মসূচি শেষ হলে সেগুলো সরিয়ে নেওয়াও রাজনৈতিক দায়িত্বের অংশ।
ব্যানার-ফেস্টুন অপসারণের দায়িত্ব যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, রাজধানীতে শুরু হওয়া এই উদ্যোগ ধাপে ধাপে সারা দেশেও বাস্তবায়ন করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

