নির্বাচন ও গণভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

নির্বাচন ও গণভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এসব প্রক্রিয়ার মধ্য দিয়েই রাষ্ট্রের আগামী পথচলা ঠিক হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টা।
সম্মেলনে বক্তব্যে দেশের শিক্ষা ব্যবস্থার বিষয়টি তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এ দেশে পড়াশোনা মূলত চাকরি পাওয়ার লক্ষ্যেই সীমাবদ্ধ থাকে। তিনি প্রশ্ন তোলেন, চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে কেন তরুণরা উদ্যোক্তা হওয়ার দিকে এগোচ্ছে না।

তরুণ সমাজের রাজনৈতিক অংশগ্রহণ নিয়েও প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল রয়েছে এবং তাদের মধ্য থেকে অনেকে নির্বাচনে জয়ী হয়ে আসবেন বলে তিনি আশা করেন। একই সঙ্গে তরুণদের স্বপ্নবাজ হওয়ার আহ্বান জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

