আওয়ামী লীগ ও ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা প্রয়োজন: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ”দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থে বাংলাদেশে লাগা প্রয়োজন। দাঙ্গার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি বদলাতে পারে, নির্বাচন ব্যাহত হতে পারে। এজন্য জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকা উচিত।”
শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত সনাতনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন।
তিনি বলেন, “১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিব বিহারি ও বাঙালিদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা নিয়েছিলেন। আওয়ামী লীগ এ ধরনের ঘটনা ঘটানোর পটু কূটনীতিবিদ। প্রয়োজনে নিজের ঘরে আগুন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে।”
গয়েশ্বর আরো জানান, “কোনো মানুষ বা ধর্ম সাম্প্রদায়িক নয়। তবে কখনো কোনো ইস্যু মোকাবিলায় দাঙ্গা-ফ্যাসাদ করানো হয়, যাতে মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে চলে যায়। ১৯৮৮ সালে হোসেন মোহাম্মদ এরশাদও এই কৌশল প্রয়োগ করেছিলেন।”
তিনি ভারতের সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গ টেনে বলেন, “ভারতে রাজনৈতিক কারণে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, যা আজও চলমান। সাম্প্রদায়িকতা দীর্ঘদিন ধরে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে।”
গয়েশ্বর বলেন, “বাংলাদেশে মুসলমানদের নয়, হিন্দুরাই হিন্দুদের শত্রু। এক ভাইয়ের জায়গায় অন্য তিন ভাই লিখে নেয়। অনেক জমিদার বাড়িতে মন্দির থাকলেও সেগুলো দেবোত্তর নয়। তাই সব মন্দির দেবোত্তর করা এবং সীমানা চিহ্নিত করা জরুরি।”
তিনি নিজেকে অসাম্প্রদায়িক জীবনযাপনের পক্ষপাতী হিসেবে উল্লেখ করে বলেন, “আমি মানুষদের খারাপ ও ভালো হিসেবে বিচার করি, ধর্ম বা সাম্প্রদায়িকতা দেখে না।”
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব মীর সরাফত আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী ও জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

