অধিকারের স্লোগান ও সংস্কৃতির উৎসবে শেরপুরে আদিবাসী দিবস পালিত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

সাংবিধানিক স্বীকৃতি, পৃথক মন্ত্রণালয় গঠন এবং বিপন্ন ভাষার সুরক্ষার জোর দাবি নিয়ে বগুড়ার শেরপুরে উদযাপিত হলো আন্তর্জাতিক আদিবাসী দিবস

শনিবার (৯ আগস্ট) আদিবাসী ছাত্র পরিষদ, শেরপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি তুলে ধরা হয়।

ছবি : সংগৃহীত।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক উত্তম কুমার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাগর কুমার সিং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু।

এসময় উপজেলার প্রায় ৪০ জন কৃতি আদিবাসী শিক্ষার্থীকে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তারা বলেন, শেরপুর উপজেলায় প্রায় ৪০ হাজার তুরি, মাহাতো, সাঁওতাল, বর্মণ, কোচ, মালো, বাগদী, ভূমিজ, গঞ্জ, লোহার, তেলী, মুসহর এবং রাজোয়াড়ের মতো বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বাস। এই বিশাল জনগোষ্ঠীর ভাষা সংরক্ষণ এবং তাদের সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

বক্তারা আরও উল্লেখ করেন, পার্শ্ববর্তী জেলাগুলোর তুলনায় শেরপুরের আদিবাসী শিক্ষার্থীরা শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং ধর্মীয় দিক দিয়ে পিছিয়ে রয়েছে। নিজেদের ভাষা ও সংস্কৃতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে উপজেলায় একটি আদিবাসী কালচারাল একাডেমি স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে, জেলা শাখার সভাপতি সুজন কুমার রাজভরের উপস্থিতিতে উত্তম কুমারকে সভাপতি এবং সাগর কুমার সিংকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট আদিবাসী ছাত্র পরিষদ শেরপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সবশেষে, আদিবাসী শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

জনপ্রিয়

অপরাধ

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতোমধ্যে ৫৫ সদস্যের...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আত্মহত্যার আগে...

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরের প্রস্তুতিতে ব্যস্ত...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার...

বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় পারিবারিক অশান্তি ও দাম্পত্য বিচ্ছেদের মানসিক চাপ সহ্য করতে না পেরে রাহুল যাদব (৩২) নামের এক ব্যবসায়ী...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ...