দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কে বন্ধুত্ব থাকবে, তবে তা হবে সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাড়িতে জনসাধারণের ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের শুধু পররাষ্ট্রনীতি নয়, সব নীতিই পরিচালিত হবে “সবার আগে বাংলাদেশ” নীতিতে। সব দেশের সঙ্গে সমমর্যাদা নিয়ে কূটনৈতিক সম্পর্ক থাকবে। বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটি হবে সমতার ভিত্তিতে। সব কিছুতেই দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।’

ভিসা–সংক্রান্ত জটিলতার প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন দেশের সঙ্গে ভিসা ইস্যুতে যে সমস্যা রয়েছে, তা নিরসনে কাজ শুরু হয়েছে। ‘দ্বিপাক্ষিক ও কূটনৈতিক আলোচনার মধ্য দিয়েই খুব দ্রুত এসব সমস্যার সমাধান সম্ভব হবে,’ বলেন তিনি।
এ সময় তিনি ফরিদপুর জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়েও কথা বলেন। অবকাঠামো, যোগাযোগ ও জনসেবার মানোন্নয়নে ধারাবাহিক উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা থেকে নিজ বাড়িতে পৌঁছান শামা ওবায়েদ। পরে তিনি তার বাবা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমান–এর কবর জিয়ারত করেন। এরপর নগরকান্দায় হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

