বগুড়ায় নাশকতার মামলায় যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় শহিদুল ইসলাম কোয়েল (৩৬) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কোয়েল শিয়ালি গ্রামের মৃত কোমর উদ্দিন মন্ডলের ছেলে।
মামলার নথি অনুযায়ী, গত ৩০ নভেম্বর রাত পৌনে ২টার দিকে চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী একত্র হয়ে মশাল মিছিল করেন। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অভিযোগে বলা হয়, ককটেলের বিকট শব্দে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বাইরে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাঁদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় এবং প্রাণনাশের চেষ্টা করা হয়।
এ ঘটনায় ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, মামলার এজাহারে শহিদুল ইসলাম কোয়েলের নাম না থাকলেও তদন্তে তাঁর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। সেই ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার উপ-পরিদশর্ক (এসআই) মোস্তাফিজ আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

