শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

বিশেষ দলকে সরকারি প্রোটোকল দিলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা হতে পারে: নাহিদ ইসলাম

বিশেষ সংবাদ

সরকার একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে পড়লে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর মতে, কোনো দলকে সরকারি বিশেষ সুযোগ–সুবিধা ও প্রোটোকল দেওয়া হলে তা নির্বাচনী মাঠে সমতার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৈঠকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ, আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়াসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম জানান, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইইউ একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ইইউর প্রত্যাশা, নির্বাচনটি যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হয় এবং ফল ঘোষণার পর সব পক্ষ তা গ্রহণ করে। এতে দেশে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্ন হবে বলে ইইউ প্রতিনিধিরা মনে করেন।

তিনি বলেন, ইইউ প্রতিনিধি দল রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ জানতে আগ্রহী। তারা নিরপেক্ষভাবে কাজ করতে চায় এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রত্যাশা করেছে। একই সঙ্গে এনসিপিকেও সহযোগিতার আশ্বাস দিয়েছে ইইউ।

দেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না, এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে কোনো পূর্ণ আত্মবিশ্বাস বা ঐকমত্য নেই। এমনকি এনসিপির মধ্যেও সেই আস্থা তৈরি হয়নি।

তিনি অভিযোগ করেন, একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ–সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার কারণে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে। এর ফলে নির্বাচনী মাঠে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, কিছু মূলধারার গণমাধ্যম এনসিপিকে কেন্দ্র করে নেতিবাচক সংবাদ প্রকাশ করছে। প্রশাসন ও গণমাধ্যম—দু’জায়গাতেই সমান সুযোগ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও জানান, এসব বিষয় নির্বাচন কমিশনকে নিয়মিত জানানো হচ্ছে এবং সামনে মাঠপর্যায়ে যেসব প্রতিবন্ধকতার মুখে পড়তে হবে, সেগুলোর তথ্যও কমিশনকে ধারাবাহিকভাবে দেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জনগণকে কাঙ্ক্ষিত...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সেনা ও জঙ্গি নিহত হয়েছে বলে শুক্রবার দাবি...

ফ্যামিলি কার্ড নিয়ে বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা: সমাজকল্যাণ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : ফ্যামিলি কার্ড নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল ফেক নিউজ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার গভীর...

নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী: কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলে বদলি হয়ে যান

অন্বেষণ ডেস্ক : নেত্রকোনায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা প্রদান করেছেন।...

সীমান্তে উত্তেজনা: আফগান চৌকি ধ্বংস ও প্রাণহানির দাবি পাকিস্তান সেনাবাহিনীর

অন্বেষণ ডেস্ক : আফগানিস্তানের অভ্যন্তরে পরিচালিত এক বিশেষ সামরিক অভিযানে এখন পর্যন্ত অন্তত ২৭৪ জন তালেবান সেনা ও...

বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে...

বগুড়ার শেরপুরে শাশুড়ির সঙ্গে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

‎বগুড়ার শেরপুরে পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবন...

শেরপুরে আবাদি জমিতে অবৈধ পুকুর, ট্রাকের চাপে বেহাল সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামে অবৈধভাবে আবাদি...