পূর্ব ঘোষণায় অটল জামায়াত, ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না এমপিরা: শিশির মনির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না, এ সিদ্ধান্তে দলটি অনড় রয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, নির্বাচনের আগে যে অঙ্গীকার করা হয়েছিল, তার কোনো ব্যত্যয় হবে না।
পোস্টে শিশির মনির লেখেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।” তাঁর এই বক্তব্যে দলীয় অবস্থান আবারও স্পষ্টভাবে উঠে আসে।

এর আগে, নির্বাচনের আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে একই ঘোষণা দেন ডা. আমির শফিকুর রহমান। সে সময় তিনি বলেছিলেন, ভবিষ্যতে জামায়াতে ইসলামীর কেউ সংসদ সদস্য নির্বাচিত হলে তারা সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না।
ওই সমাবেশে সংসদীয় রাজনীতিতে জামায়াতের ভূমিকা নিয়েও বক্তব্য দেন দলটির আমির। তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় যদি বিরোধী দলে বসতে হয়, তবু মানবিক ও ইতিবাচক সব কাজে সরকারকে সহযোগিতা করা হবে। তবে সরকার যদি পুরোনো পদ্ধতিতে অনিয়ম বা অগ্রহণযোগ্য কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সে ক্ষেত্রে প্রথমে ব্যক্তিগতভাবে বিষয়টি জানানো হবে। তাতেও সংশোধন না হলে আগের মতো আন্দোলন–সংগ্রামে নামার কথাও তিনি উল্লেখ করেন।
সাম্প্রতিক এই ঘোষণার মাধ্যমে জামায়াতে ইসলামীর নেতৃত্ব আবারও জানিয়ে দিল—নির্বাচনের আগে দেওয়া নীতিগত প্রতিশ্রুতি তারা বাস্তব রাজনীতিতেও অনুসরণ করতে চায়। ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লটের মতো সুযোগ-সুবিধা না নেওয়ার সিদ্ধান্তকে দলটি নিজেদের রাজনৈতিক ও নৈতিক অবস্থানের অংশ হিসেবেই তুলে ধরছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস আলম

ধর্মীয় সম্প্রীতি ভেঙে ফেলার চেষ্টা করছে নানা অপশক্তি: রুহুল কবির রিজভী

