পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, “শাপলা তো জাতীয় প্রতীক না। আমরা পানিতে ভাসমান শাপলা চাইনি। পানিতে ভাসমান থাকা শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে। ব্যালটে আমরা শুধু শাপলা চাই, পানিতে ভাসমান শাপলা নয়।”
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে তিনি এ কথা বলেন dkdb।
সারোয়ার তুষার বলেন, “শাপলা তো জাতীয় প্রতীক না। আমরা পানিতে ভাসমান শাপলা চাইনি। পানিতে ভাসমান শাপলা আর মার্কা শাপলার মধ্যে পার্থক্য আছে। ব্যালটে কী থাকবে? আমরা যেভাবে চাচ্ছি, শুধু শাপলা থাকবে, পানিতে ভাসমান শাপলা থাকবে না।”

তিনি আরও জানান, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার সময় বিষয়টি স্পষ্ট করা হয়েছিল। কমিশন বলেছিল ১৫০টি নতুন প্রতীক অন্তর্ভুক্ত করা হবে এবং শাপলা প্রতীক সেখানেই আলোচনায় আসে। তখন নাগরিক ঐক্যও এই প্রতীক দাবি করে। কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করার পর কমিশন বলছে, যেহেতু শাপলা জাতীয় প্রতীক, তাই এটি দেওয়া যাবে না।
সারোয়ার তুষারের অভিযোগ, নিবন্ধনের আগে যেভাবে শাপলা প্রতীকের বিষয়টি আলোচনায় রাখা হয়েছিল, পরে তা পরিবর্তন করায় তারা প্রতারিত মনে করছেন। তিনি বলেন, “আমাদের আলোচনাটা ডেভেলপমেন্ট আছে কমিশনের সঙ্গে। আমরা আবার চিঠি দিয়েছি। তারা আমাদের সঙ্গে প্রতারণা করছে, সেই বিষয়টা আমরা তুলে ধরেছি। সারা দেশে জুলাই পদযাত্রার সময়ও মানুষজন শাপলা নিয়ে এসেছে, কারণ তারা দেখেছে আমরা শাপলা চেয়েছি।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

