জামায়াত নেতা ডা. তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জামায়াতের প্রচার বিভাগের সিনিয়র সেক্রেটারি মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হাসপাতালে পৌঁছে ডা. তাহেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মির্জা ফখরুল। চিকিৎসকদের কাছ থেকেও তিনি সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান। পরে ডা. তাহেরের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন বিএনপি মহাসচিব।
অসুস্থ রাজনৈতিক নেতাকে দেখতে যাওয়ার ঘটনায় দলের ভেতরে এবং জোটের অংশীদারদের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে ডা. তাহের জামায়াতে ইসলামীর শীর্ষ দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

