দেশের মা–বোনেরা আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে: ডা. শফিকুর রহমান

আগামী নির্বাচনে দেশের জনগণের পাশাপাশি মা–বোনেরাও বাংলাদেশ জামায়াতে ইসলামিকে বেছে নেবে—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। জনগণের প্রতি শতভাগ আস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণই সুশাসনের নিশ্চয়তা দেবে।
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, “আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।”

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে, তবে সেটিকে স্বাগত জানানো হবে। “দুর্নীতির বিরুদ্ধে, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রয়োজনীয় সংস্কারের পক্ষে যারা থাকবে, আমরা তাদের সঙ্গেই থাকবো,” যোগ করেন তিনি।
তবে আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কার কথাও জানান জামায়াত আমির। তিনি বলেন, এই শঙ্কা থাকলেও তা আগে নির্বাচন কমিশনকে জানানো হবে। সেখানে সমাধান না হলে বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, “এবারের নির্বাচন যদি দেশের জনগণের হাতছাড়া হয়ে যায়, তাহলে কবে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে, তা আমাদের জানা নেই।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

