ভারতের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ শিরোনাম নিয়ে ক্ষোভ সারজিসের

ভারতের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বৈঠক নিয়ে প্রকাশিত কিছু সংবাদ শিরোনামকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জামায়াত আমিরের সঙ্গে ভারতের দুই কূটনীতিকের সাক্ষাৎ হয়েছে, এটি নতুন কোনো গোপন তথ্য নয়। বরং এই বিষয়টি ডা. শফিকুর রহমান নিজেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। এরপর সেই তথ্য দেশের গণমাধ্যমে এসেছে।
সারজিস আলম অভিযোগ করেন, এরপরও দেশের কিছু মিডিয়া শিরোনামে লিখেছে—‘জামায়াত আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠক’। তাঁর ভাষায়, এটি দায়িত্বহীনতা ও উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনার উদাহরণ। তিনি বলেন, এমন অনেক মিডিয়া হাউজ আগে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সার্ভ করত, এখন তারা নতুন করে দলীয় স্বার্থ রক্ষার ঠিকানা খুঁজছে।

এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে আগেই ফেসবুকে একটি পোস্ট দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে দেওয়া সেই পোস্টে তিনি জানান, ৩১ ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, ভারত প্রতিবেশী দেশ হিসেবে জামায়াতের সঙ্গে কোনো যোগাযোগ বা বৈঠক করে কি না।
ডা. শফিকুর রহমান লেখেন, অসুস্থতার পর চিকিৎসা শেষে বাসায় ফেরার সময় দেশি-বিদেশি অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। সেই সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুজন কূটনীতিকও সৌজন্য সাক্ষাৎ করেন। অন্যদের মতো তাদের সঙ্গেও স্বাভাবিক কথাবার্তা হয়েছে।
তিনি আরও জানান, ওই সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আনার কথা জানানো হলে ভারতীয় কূটনীতিকরা তা না দেওয়ার অনুরোধ করেন। তখন তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আলোচনা হলে তা প্রকাশ্যেই হবে এবং সেখানে গোপনীয়তার কিছু নেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

