আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বাস করে: শাহজাহান চৌধুরী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর আরেকটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
গণমাধ্যমে চট্টগ্রাম জামায়াতের একাধিক নেতা নিশ্চিত করেছেন, গত ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী এলাকায় গণসংযোগে তিনি এই বক্তব্য দেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বক্তব্যের শুরুতেই তিনি উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলেন, “আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করিয়েন না। আমার নাম শাহজাহান চৌধুরী। অনেক জনে নাকি উল্টাপাল্টা বলতেছে, খবরদার আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছে। আল্লাহ’র মেহেরবানি, আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে।”

সেই সময় তিনি আরও বলেন, “চুদুর বুদুর করিও না। লুলা হয়ে যাবে। আমি যদি চোখের পানি ফেলি, লুলা হয়ে যাবে। আমি অনেক কষ্ট পেয়েছি-১৮ বছরের মধ্যে ৯ বছর জেল খেটেছি। টাকাপয়সা চাইনি, ধনদৌলত চাইনি, পরিবারকেও কিছু চাইনি। আজ আপনাদের দুয়ারে এসেছি।”
বক্তব্যের একপর্যায়ে তিনি চরতী এলাকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই চরতী আমার শায়েখ, ওস্তাদ মাওলানা মমিনুল হক চৌধুরীর জন্মস্থান। আমি এলাকাকে সম্মান করি, এই মাটিকে সম্মান করি। এখানে কোনো রাজনীতি নাই। এখানো কোনো মার্কা নাই—সাতকানিয়া-লোহাগাড়ার মার্কা একটাই, দাঁড়িপাল্লা।”
এর আগে গত ২২ নভেম্বর চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে দেওয়া তার আরেকটি বক্তব্যও সমালোচনার মুখে পড়ে। সেখানে শাহজাহান চৌধুরী প্রশাসনকে ‘কব্জায় আনা’ নিয়ে মন্তব্য করেছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর কেন্দ্রীয় জামায়াত তাকে শোকজ করে ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে নোটিশ দেয়। নোটিশে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ রয়েছে।
পরপর দুইটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় চট্টগ্রামের স্থানীয় রাজনীতি থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

