পার্শ্ববর্তী দেশে বসে কিশোর গ্যাংয়ের মাধ্যমে দেশকে অশান্ত করতে চায়: এ্যানি

পার্শ্ববর্তী দেশে বসে কিশোর গ্যাংয়ের মাধ্যমে দেশকে অশান্ত করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় যুবশক্তি আয়োজিত যুব সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র নেতা বলেন, “সবাইকে সতর্ক থাকতে হবে। পার্শ্ববর্তী দেশে বসে কিশোর গ্যাংয়ের মাধ্যমে দেশ অশান্ত করতে চায়।”
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় ডিবি অফিসে সারজিস-হাসনাতের সঙ্গে দেখা হয়েছিল। সেদিন আমি বলেছিলাম “আমি যখন ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, তখন শেখ হাসিনা আমাকে আটকাতে পারেননি। শেখ হাসিনা তোমাদেরও আটকাতে পারবে না।”
এ্যানি বলেন, জুলাই আন্দোলন তরুণদের শিখিয়েছে কিভাবে ফ্যাসিবাদ মোকাবিলা করতে হয়, শেখ হাসিনাকে বিদায় জানাতে হয় এবং ‘আয়নাঘর’ ধ্বংস করতে হয়।
তিনি বলেন, তারেক রহমান তরুণদের স্পিরিট ধারণ করেন এবং জুলাই আন্দোলন প্রমাণ করেছে শেখ হাসিনাকে রুখে দেওয়া সম্ভব।
ঐক্যের আহ্বান জানিয়ে এ্যানি বলেন, মতপার্থক্য দূর করে, প্রয়োজনে ছাড় দিয়ে হলেও ঐক্যবদ্ধ হতে হবে। লোভের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ইউপি নির্বাচনের সময়সূচি ঘোষণার বিষয়ে সরকার কিছুই জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

