মুক্তিযোদ্ধাদের হত্যাকারীরা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে এখন ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মনে হয় যেন আমরা দেশের জন্য কিছুই করিনি।
২৪-এর যে আন্দোলন, তারাই সব করেছে এমন ধারণা তৈরি করা হচ্ছে। ২৪-কে আমরা ভুলতে পারব না, কিন্তু একাত্তরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, তা কোনো দিন ভুলতে পারব না।
সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “সুপরিকল্পিতভাবে একটা চক্র, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানবাহিনীর সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, আজ তারা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। গ্রাস করার চেষ্টা করছে মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে।”
নির্বাচন প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

কারামুক্তিতে মেজর আখতারুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জামায়াতের

ছয়টি শার্টের দামের সমান মজুরি চান আমজনতার তারেক

ডিসেম্বর নিয়ে ‘হাইপ’ তৈরির চেষ্টা, শেখ হাসিনা আজই ফিরে আসুক: স্বরাষ্ট্রমন্ত্রী

পত্রিকা নয়, ‘মিথ্যা ন্যারেটিভ’ ছিঁড়েছি: রাশেদ খাঁন

টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

