বিজয় আমাদের হয়ে গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তাদের বিজয় ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা মাত্র।
রোববার (১১ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে হজরত গেদু শাহ চিশতি (রহ.)-এর ৪৯তম বাৎসরিক ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের প্রার্থী নুরুল হক নুর বলেন, তিনি এই এলাকার মানুষের সঙ্গেই থাকতে চান এবং তাদের নিয়েই কাজ করতে চান। তাঁর মতে, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সব রাজনৈতিক ও ইসলামি ধারার মানুষের একসঙ্গে অংশগ্রহণ একটি নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে বিএনপি, গণঅধিকার পরিষদ, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), জামায়াত, সব দলের মানুষের উপস্থিতির কথা তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দশমিনা ও গলাচিপাকে একটি উদাহরণযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে তাঁর। সেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় থাকবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়াকে তিনি দেশের সামাজিক সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেন।
গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার প্রত্যেক মানুষের রয়েছে। তাঁর ভাষায়, জোর করে বাধা দেওয়া, হামলা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি তারা করেন না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রুমিন ফারহানার বক্তব্য ও ঝাড়ু মিছিল প্রসঙ্গে ধৈর্য ধরার আহ্বান হুইপ নিজানের

ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতের মুখোমুখি হন: ডা. জাহিদ

‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল

দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ: রুহুল কবির রিজভী

জামায়াতের কারণেই আওয়ামী লীগ বিক্ষোভ-মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

শেখ হাসিনা ও হাদি হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিবেচনা সম্ভব না: রাশেদ খাঁন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায়নি ভারত: চিফ হুইপ

দ্বিতীয় লং মার্চের ঘোষণা জামায়াত আমিরের

