বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল

বিশেষ সংবাদ

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে দেশব্যাপী প্রার্থনা, কবর জিয়ারত ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখা।

শুক্রবার (০২ আগস্ট) শহরের বিভিন্ন মসজিদ থেকে জুমার নামাজ শেষে দোয়া, কবর জিয়ারত, মন্দির ও গির্জাসহ সকল প্রার্থনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়। এরপর দুপুর ৩টার দিকে শহরের বিভিন্ন পয়েন্ট থেকে বিক্ষোভ-মিছিল শেষে সাত মাথায় আসেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষর্থীদের অনেক অভিভাবকরাও তাদের সঙ্গে যোগ দেন।

প্রচন্ড বৃষ্টির মধ্যেই আন্দোলনকারীরা মিছিল করে সাত মাথার মোড়ে আসেন। বিকেল সাড়ে ৩টায় আনুমানিক ২ থেকে ৩ হাজার শিক্ষার্থী সাত মাথার সবকটি রাস্তায় অবস্থান নেন। আর ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে মুখরিত। সাত মাথার সবকটি রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এদিকে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। তবে আন্দোলনে কোনও আটক বা সংঘর্ষের ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি।

উল্লেখ্য, বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো: আবদুল কাদের বৃস্পতিবার (০১ আগস্ট) রাতে তাদের ৯ দফা দাবি আদায়ের জন্য জুমার নামাজের পর গণমিছিলসহ আজকের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।তিনি...

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

ময়মনসিংহের ভালুকায় অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে সজিব কুমার লিটন নামের এক ফিলিং স্টেশন ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালত বিনাশ্রম...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী হুমায়রা...

তৎকালীন সরকারের নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়: সাবেক ডিজিএফআই প্রধান

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় মুখ খুলেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট...

হাম নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের কার্যকরী পদক্ষেপ নিচ্ছে।...

এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার

আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয়...

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে...