শিক্ষার্থীদের গণমিছিলে পুলিশের বাধা, রণক্ষেত্র
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (০২ আগস্ট) দুপুর ৩টার দিকে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
এর আগে, শিক্ষার্থীরা নগরীর শিববাড়ী মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল নিয়ে গল্লামারী যাওয়ার পথে পুলিশ বাঁধা দিলে আন্দোলনকারী শিক্ষার্থীরা সোনাডাঙ্গা থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশের বেরিকেড ভেঙ্গে মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় দিকে রওনা দেয়।
শিক্ষর্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হওয়ার সময় আন্দোলনকরাীরা আবারও পুলিশের ফের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা পিছু হটে যায়। এরপর বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নগরীর জিরো পয়েন্টে অবস্থান নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে বাধা, রাবার বুলেট, ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নগরীর জিরো পয়েন্ট উত্তেজনা বিরাজ করছিল।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা: ফলাফল পুনঃপ্রকাশের দাবি
গত ৫ আগস্টে গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন
ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ কারিমুল মারা গেছেন
আন্দোলনে ছাত্র-জনতার ওপর ‘গুলিবর্ষণকারী’ বাদশা গ্রেপ্তার
আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী মিজান গ্রেপ্তার
শহীদ আবু সাঈদের কথা বলতে গিয়ে কাঁদলেন ড. ইউনূস
সরকার সমর্থকদের ধাওয়ায় আন্দোলনকারীদের মিছিল ছত্রভঙ্গ
বগুড়া শহরের সাতমাথায় শিক্ষার্থী-পুলিশের দফায় দফায় সংঘর্ষ
বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার
ছাত্র-জনতার আন্দোলনে এসিল্যান্ডের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন