নিজস্ব প্রতিবেদক:

বগুড়ায় শারদ সাহিত্য সাময়িকী মহার্ঘ’র ১৫তম প্রকাশনা অনুষ্ঠিত

বিশেষ সংবাদ

অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

বগুড়ায় শারদ সাহিত্য সাময়িকী মহার্ঘ’র ১৫তম প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উত্তরবঙ্গের অন্যতম প্রকাশনা মহার্ঘ-শারদীয় শিল্প,সংস্কৃতি ও সাহিত্য সাময়িকী’র ১৫তম প্রকাশনা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে বগুড়ার শেরপুর সান্যালপাড়াস্থ টাউন বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ চত্ত্বরে উৎসবের দ্বার ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠিকতার শুরু হয়। অনুষ্ঠানে সাংবাদিক দীপক কুমার সরকারের সম্পাদনায় এ বর্ণিল পূজো সংখ্যা মহার্ঘের মোড়ক উম্মোচন করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

বগুড়ায় শারদ সাহিত্য সাময়িকী মহার্ঘ’র ১৫তম প্রকাশনা অনুষ্ঠান টাউন বারোয়ারী পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি স্বপন চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা, সহকারি কমিশনার(ভূমি) এস এম রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, সাবেক স্বাধীন কুমার কুন্ডু, প্যানেল মেয়র সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ শেরপুর শাখার সভাপতি বরেন্দ্রনাথ স্যানাল।

তাপশ বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, টাউন বারোয়ারী পূজা মন্ডপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মোহন্ত, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, আনন্দ টিভি’র বগুড়া প্রতিনিধি বাধন কর্মকার কৃষ্ণ, নৃত্যাঞ্জলি আর্টস একাডেমীর সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সাংবাদিক বাদশা আলম, উত্তম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিশু-কিশোরদের কন্ঠে ধর্মীয় সঙ্গীত ও শেষে নৃত্যাঞ্জলি আর্টস একাডেমীর আয়োজনে ওস্তাদ কেএম কামরুল হাসান পাশার পরিচালনায় এক মনমুগ্ধকর নৃত্যানুষ্ঠান পরিবেশন হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায়...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিকেলে...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০ গ্রাম আইসসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা...

শেরপুরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বগুড়ার শেরপুরে খরিপ-১ মৌসুম উপলক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ...

শেরপুরে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দুই খালের পুনঃখনন শুরু

বগুড়ার শেরপুর উপজেলায় জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পৃথক দুইটি খালের পুনঃখনন কাজের...

বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০...

মায়ের দোয়া পরিবহন শুনেছি, আজকে বাপের দোয়া কমিটিও দেখলাম: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সংসদে সমালোচনা ও পাল্টা জবাবে উত্তপ্ত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন,...

নিয়ম না মেনে তেল নেওয়ার চেষ্টা, যুবকের ১৫ দিনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টি ও নিয়ম...

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে জাতীয় সংসদে সমালোচনামূলক মন্তব্য...