শেরপুরে যাত্রা শুরু করল ইনফিনিক্স মোবাইলের ‘আওয়ান স্মার্ট জোন’

বগুড়ার শেরপুরে আধুনিক প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন হলো। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় শেরপুর বাসস্ট্যান্ড এলাকার রাবেয়া কমপ্লেক্সে ইনফিনিক্স মোবাইল শো-রুম ‘আওয়ান স্মার্ট জোন’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু শোরুমটির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর বিএনপির সভাপতি বিএইচ এম কামরুজ্জামান রাফু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র ও শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও খানপুর ইউপি চেয়ারম্যান পিয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জিএম মোস্তফা, আশরাফ উদ্দিন ভোলা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এবং দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, “প্রযুক্তিনির্ভর বিশ্বে এখন মানসম্মত স্মার্টফোন ও সেবা মানুষের জীবনকে সহজ করছে। শেরপুরে ইনফিনিক্স শো-রুম চালুর মাধ্যমে এখানকার মানুষ সর্বাধুনিক প্রযুক্তির ফোন সহজেই পাবে। এটি শুধু স্থানীয় ব্যবসার প্রসার ঘটাবে না, তরুণদের কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে।”
শো-রুম কর্তৃপক্ষ বিএইচ এম কামরুজ্জামান রাফু জানান, এখানে ইনফিনিক্সের সর্বশেষ মডেলের স্মার্টফোনের পাশাপাশি প্রয়োজনীয় এক্সেসরিজ ও বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, ‘আওয়ার স্মার্ট জোন’ শেরপুর ও আশপাশের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রযুক্তি কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরের ওয়ার্ড আ. লীগের সভাপতি শাজাহানপুর থেকে গ্রেফতার

বগুড়ায় অন্যতম পূজা সংখ্যা মহার্ঘের ১৭ তম প্রকাশনা উৎসব

বগুড়ার শেরপুরে কয়েল থেকে ভয়াবহ আগুনে গরু-ছাগল পুড়ে ছাই!

নতুন অধ্যক্ষের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, কর্মস্থল ত্যাগ না করেই যোগদান!

৯ দফা দাবিতে শেরপুরে জাতীয় আদিবাসী পরিষদের নতুন কমিটি গঠন

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু, আহত ৩

করতোয়ার স্রোতে হুমকির মুখে শেরপুরের ফুলবাড়ী সড়ক

বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় আ.লীগ কর্মী লাবু গ্রেফতার

শেরপুরে মাদক ও বিস্ফোরক মামলায় যুবলীগ সভাপতি গ্রেফতার

