শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

বাগেরহাটের চিতলমারীতে হাত, পা ও মুখ বেঁধে সুন্নতে খতনার সময় শিশুর মৃত্যু, আটক ১

বিশেষ সংবাদ

বাগেরহাটের চিতলমারীতে হাত, পা ও মুখ বেঁধে সুন্নতে খতনা করার সময় ৩ বছর বয়সী শিহাব শেখ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত মো: হামিম শেখ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। আর এ ঘটনার সব দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত হামিম শেখ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে হামিম শেখকে আদালতে সোপর্দ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: আছাদুল ইসলাম যশোরের কিশোর সংশোধোনাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিহত শিশু শিহাব শেখ চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মো: ফরহাদ শেখের ছেলে। অভিযুক্ত কিশোর হামিম শেখ (১৭) একই এলাকার মো: রমজান শেখের ছেলে।

জানা গেছে, বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে হামিম শেখের বসতঘরের পাশ থেকে শিশু শিহাবের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সেদিন রাতেই পুলিশ অভিযুক্ত হামিম শেখকে গ্রেফতার করে। এ ঘটনায় শিশু শিহাবের মা মোছা: সুমি বেগম বাদী হয়ে ঘাতক হামিমকে আসামি করে চিতলমারী থানায় হত্যা মামলা করেন।

স্থানীয় সূত্রে জান গেছে, ঘাতক হামিম শেখ ওই এলাকায় চোর হিসেবে পরিচিত। বেশ কিছুদিন আগে কারেন্টের তারও চুরি করেছে সে। তার এধরনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী।

পুলিশ জানিয়েছেন, প্রতিদিনের দিনের মতো বুধবার বিকেলে শিশু শিহাব নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় ঘাতক হামিম শেখ ডেকে নিয়ে নিজ ঘরের মধ্যে হাত, পা ও মুখ বেঁধে শিশু শিহাবের সুন্নতে খতনা করার চেষ্টা করে। এতে শিহাবের মৃত্যু হয়। অনেক খোঁজা-খুঁজির পরে না পেয়ে, রাতে মাইকিংও করে স্থানীয় লোকজন। পরবর্তীতে সেদিন রাতে হামিমের বসতঘরের পাশ থেকে শিশু শিহাবের মরদেহ উদ্ধার করা হয়।

বাগেরহাটের চিতলমারীতে শিশু হত্যার বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা চিতলমারী থানার ওসি তদন্ত মো: তরিকুল ইসলাম জানান, হত্যার দায় স্বীকার করে কিশোর হামিম শেখ আদালতে জবানবন্দি দিয়েছে। অনেকদিন ধরে ঘাটত হামিমের মধ্যে সুন্নতে খতনা দেয়ার কৌতূহল ছিল। সে জন্য শিশু শিহাবকে বাছাই করে হামিম।

বাড়িতে কেউ না থাকায়, শিশু শিহাবকে ডেকে ঘরের মধ্যে নিয়ে যায় কিশোর হামিম। শিহাবের হাত, পা ও মুখ বেঁধে ১টি কেঁচি দিয়ে সুন্নতে খতনা দেওয়ার চেষ্টা করে এবং শিশু শিহাবের পুরুষাঙ্গ কেটে ফেলে। এর একপর্যায়ে শিশু শিহাব অজ্ঞান হয়ে গেলে তাকে ঘরের শৌচাগারের পাশে রেখে দেয় হামিম। সেখানেই শিশু শিহাবের মৃত্যু হয় এবং হামিম বাড়ির বাইরে ঘোরাফেরা করতে থাকে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে শিশু শিহাবের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। ঘাতক হামিমকে আদালত কিশোর সংশোধোনাগারে পাঠিয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১৩...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে...