সংসদের অধিবেশন কক্ষে খাচ্ছিলেন এমপি, সতর্ক করলেন স্পিকার

বিশেষ সংবাদ

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কক্ষে বসে এক সংসদ সদস্যের খাবার গ্রহণের ঘটনায় কিছুটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নজরে আসতেই তাৎক্ষণিকভাবে সতর্ক করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশন পরিচালনার সময় স্পিকারের নজরে আসে, একজন সংসদ সদস্য অধিবেশন কক্ষের ভেতরে বসে কিছু খাচ্ছেন বা পান করছেন। বিষয়টি দেখে তিনি মাইকে সদস্যের নাম উল্লেখ না করে জানতে চান, তিনি কী খাচ্ছেন। এমনকি তিনি চা পান করছেন কি না, সেটিও জানতে চান।

জবাবে ওই সংসদ সদস্য জানান, তিনি গরম পানি পান করছেন। তবে এ উত্তরে সন্তুষ্ট হতে পারেননি স্পিকার। তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, “পরে আরও কী খাবেন, গড নোজ (ঈশ্বর জানেন)!”

ঘটনাটি স্বল্প সময়ের মধ্যেই ঘটে গেলেও টেলিভিশন ক্যামেরা সংশ্লিষ্ট সংসদ সদস্যের দিকে না থাকায় তার পরিচয় জানা যায়নি। তবে অধিবেশন কক্ষে এ ধরনের আচরণ সংসদীয় শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই মনে করা হচ্ছে।

সংসদীয় কার্যপ্রণালী অনুযায়ী, অধিবেশন কক্ষে খাওয়া-দাওয়া বা পান করার বিষয়ে কঠোর বিধিনিষেধ রয়েছে। সংসদের ৩১১ নম্বর বিধিতে উল্লেখ আছে, সংসদের মূল কক্ষ শুধুমাত্র অধিবেশন পরিচালনার জন্য ব্যবহৃত হবে। অন্য কোনো কাজে ব্যবহার করা শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচিত হয়।

সংসদীয় সংস্কৃতি অনুযায়ী, জাতীয় সংসদের অধিবেশন কক্ষ একটি মর্যাদাপূর্ণ স্থান। তাই সেখানে খাবার গ্রহণের কোনো প্রচলন নেই। সংসদ সদস্যদের জন্য সংসদ ভবনের ভেতরে পৃথক ক্যাফেটেরিয়া ও ডাইনিং সুবিধা রয়েছে। সাধারণত সদস্যরা সেসব নির্ধারিত স্থানে খাবার গ্রহণ করে থাকেন।

অধিবেশন চলাকালে কক্ষে খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করা সংসদীয় আচরণবিধির পরিপন্থী হিসেবে বিবেচিত হয়। তাই শৃঙ্খলা ও মর্যাদা বজায় রাখতে এ বিষয়ে কঠোরতা বজায় রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...

সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে উত্তেজনা, অস্ত্র হাতে ছাত্রদল-শিবির কর্মীদের সংঘর্ষ

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে একটি শব্দ পরিবর্তনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ছাত্রদল-শিবির সংঘর্ষ ঘটে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত...

শেরপুরে সিসিটিভি নজরদারিতে এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৭৫

কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় আর উদ্বেগ থাকলেও ভেতরে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।বগুড়ার...

প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ

দেশের সব উপজেলা পরিষদে জাতীয় সংসদ সদস্যদের জন্য বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন...

সিটি কলেজে ‘গুপ্ত’ লেখা নিয়ে উত্তেজনা, অস্ত্র হাতে ছাত্রদল-শিবির কর্মীদের সংঘর্ষ

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে একটি শব্দ পরিবর্তনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার ছাত্রদল-শিবির সংঘর্ষ ঘটে।...

শেরপুরে সিসিটিভি নজরদারিতে এসএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত ৭৫

কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় আর উদ্বেগ থাকলেও ভেতরে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক...

জ্বালানি সংকটে চরাঞ্চলে ব্যাহত সেচ, ফসল নিয়ে দুশ্চিন্তায় কৃষক

জ্বালানি তেলের সংকটে গাইবান্ধা জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদঘেঁষা বিদ্যুৎবিহীন চরাঞ্চলের কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সেচ কার্যক্রম ব্যাহত...

দুই অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দমকা ঝড়ো...

কখনোই নারী সংরক্ষিত আসনে মনোনয়ন চাইনি: আফরোজা আব্বাস

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে নিজের...