জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: উপদেষ্টা ডা. জাহেদ

'; win.document.write(h); win.document.close(); };// --- V51: অরিজিনাল লাইট থিম + সারাংশ এডিটর + অল স্লাইডার্স --- window.openV51Original = function() { var data = getAppData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();
`); win.document.close(); };
';// ৩. ইনজেকশন var blob = new Blob([html], { type: 'text/html' }); var url = URL.createObjectURL(blob); window.open(url, "_blank"); };

বিশেষ সংবাদ

জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন করে পরিবহন ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির বাস্তবতায় ভাড়া সমন্বয় করা হলেও কোনোভাবেই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি সহ্য করা হবে না।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। ডা. জাহেদ উর রহমান বলেন, এসি বাসের ভাড়া দুই থেকে তিন স্তরে বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। তবে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে যাত্রীদের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে এবং পরিবহন মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

- Advertisement -

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাজারে কিছু পণ্যের মূল্য বৃদ্ধি হওয়া কিছুটা অনিবার্য। তবে এই পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে অতিরিক্ত ভাড়া বা পণ্যের মূল্য বৃদ্ধি না ঘটে, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি চালাবে

ফুয়েল পাস নিয়ে তিনি জানান, ইতোমধ্যে ১ লাখ ৭০ হাজারের বেশি ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা আরও নিয়ন্ত্রিত হবে বলে আশা করছে সরকার।

- Advertisement -

জ্বালানি চাহিদা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমানে বাজারে যে অতিরিক্ত চাহিদা দেখা যাচ্ছে, তা প্রকৃত চাহিদা নয়। অবৈধ মজুদ ও পাচারের কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়তে পারে। এ বাস্তবতা মেনে নিয়ে পরিস্থিতি সামাল দিতে জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।

- Advertisement -

এদিকে আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ বিষয়ে ভারত, ভুটান ও মিয়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে আঞ্চলিক সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে।...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার...