মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

একসময় অর্থকষ্টে দিন কাটিয়ে এখন ২৭০ কোটির মালিক

বিশেষ সংবাদ

একসময় অর্থকষ্টে দিন কাটিয়েছেন বিটিএস তারকা দক্ষিণ করিয়ার তরুন গায়ক সুগা। আগস্ট ডি নামেও পরিচিত তিনি। একসময় নিদারুণ অর্থকষ্টে দিন কাটিয়েছেন দক্ষিণ কোরিয়ার ডেগু শহরে জন্ম নেওয়া এই শিল্পী। ২০১৭ সালের বিটিএস কামব্যাক শোয়ে তার বক্তব্যে তিনি বলেছিলেন, একসময় এক বেলা করে খেয়েও নাকি তাঁর হাতে বাসভাড়া দেওয়ার টাকা থাকত না।

পরিশ্রমের মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুগা। ১৩ বছর বয়স থেকেই তিনি গান লিখতেন। তবে পরিবারের সমর্থন পাননি। সুগার গানের খাতা বহুবার বাইরে ফেলে দিয়েছেন তার বাবা–মা। সুগার বাবা–মা চাইতেন, ছেলে সরকারি চাকরি করবে।

ভিডিও দেখতে ক্লিক করুন :

তবে সুগা শিল্পীই হতে চেয়েছেন। সেসময় ডেগু শহরেই একটি স্টুডিওতে কাজ করতে শুরু করেন। পরে বিটিএসে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পান তিনি। ভাগ্যবদলের আশায় প্রতি সপ্তাহে লটারির টিকিটও কিনতেন সুগা, তবে লটারি সুগার ভাগ্য ফেরাতে পারেনি।

বিটিএসে শিক্ষানবিশ হিসেবে তেমন কোনো অর্থ পেতেন না। পড়াশোনার খরচ জোগাতে ডেলিভ্যারি ম্যান হিসেবে কাজ করেছেন সুগা। ২০১২ সালের দিকে এক সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন বাকি পড়া টিউশন ফি বিটিএসের তরফ থেকে দেওয়া হয়েছিল।

এরপর ২০১৩ সাল থেকে বিটিএসের সদস্য হিসেবে যাত্রা শুরুর পরপরই তার দিন বদলাতে শুরু করে। দুনিয়াজোড়া পরিচিতির পাশাপাশি কাঁড়ি কাঁড়ি অর্থ উপার্জন করেছেন তিনি। বর্তমানে বিটিএসের সবচেয়ে ধনী শিল্পীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। তাঁর এখন মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় ২৭০ কোটি টাকার বেশি।

সুগা ১৯৯৩ সালের ৯ মার্চ, দেগু, দক্ষিণ কোরিয়াতে জন্মগ্রহণ করেন। তার পরিবারে মা, বাবা এবং একজন বড়ভাই আছেন। গেলো ৯ মার্চ ছিলো শিল্পির ৩১ তম জন্মদিন। দিনটিতে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা পেয়েছেন তিনি। পাশাপাশি তার কষ্টের অতিতের কথাও উঠে এসেছে বিভিন্ন গনমাধ্যমে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত হন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ২টার...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি না। আপনারা জনগণের কাতারে থেকে ভালো-মন্দ...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার...

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ আসনের এমপি নুরুল আমিন আহত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। একই ঘটনায় তার গাড়িচালক মনিরও আহত...

শেরপুরে সনাতনীদের সভায় এমপি সিরাজ: মুক্তিযুদ্ধই মূল ভিত্তি

"সনাতনীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক, এটা যেমন আমি বিশ্বাস করি না, ঠিক তেমনি বিএনপিরও ভোট ব্যাংক হতে বলছি...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম...