মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বিশেষ সংবাদ

সন্ধ্যা ৬টার মধ্যে দেশের ৯টি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসকল এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ/পূর্ব দিক থেকে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এতে আরো জানানো হয়, ‘ভরতের দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা স্থল নিম্নচাপটি উত্তর/পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় ও এর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এটি আরো উত্তর/পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ুঅক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, রাজস্থান, স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে।’

পূর্বাভাসে আরো জানানো হয়, ‘মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া সদরের...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী...