দুপুরের মধ্যে ৬ জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের ছয় জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত।
রোববার (২৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট জেলায় ঝড়ের আশঙ্কা রয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় বয়ে যেতে পারে। এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সারাদেশের আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। জানানো হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকতে পারে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
তাপমাত্রার দিক থেকে বর্তমানে দেশের কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় এই পরিস্থিতি কিছুটা কমতে পারে। একই সঙ্গে সপ্তাহজুড়ে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

যে অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

রাতের মধ্যে ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৫ দিন বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বগুড়াসহ ১৯ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

ঢাকাসহ ১২ জেলায় ৬০ কি. মি বেগে ঝড়-বৃষ্টির আভাস

