গাইবান্ধায় মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধায় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গাইবান্ধায় মো: মারুফ হাসান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সে সময় তার কাছ থেকে ২৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাত ১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। আটককৃত মারুফ হাসান উপজেলার কামারজানি গোঘাট এলাকার মো: দুলু মিয়ার ছেলে।
বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা র্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমে জানানো হয়, র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ১টি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে একজন মাদক কারাবারি কামারজানি বাজার এলাকায় মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে রাত ১টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন র্যাব-১৩ এর একটি দল। সে সময় ২৬ বোতল বিদেশী মদসহ মারুফ হাসানকে আটক করা হয়।
আটককৃত মারুফ হাসান দেশের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশী মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গাইবান্ধায় মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়ে মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মারুফ হাসান দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ী চক্রেরসঙ্গে জরিত থাকার কথা স্বীকার করেছে।
ঘটনার সাথে জড়িত থাকা অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে। আটককৃত আসামিকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নকল প্রসাধনী ও ওষুধ তৈরির কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

