ঘরের পাশে মিলল স্বেচ্ছাসেবক দল নেতার লাশ

ঘরের পাশে মিলল বুড়িচং স্বেচ্ছাসেবক দল নেতার লাশ। কুমিল্লার বুড়িচংয়ে মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন (৩৫) এর লাশ ঘরের পাশে পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, আটক এর পর পুলিশের নির্যাতনে জাকিরের মৃত্যু হয়েছে।
জাকিরের পরিবারের দাবী, রবিবার ভোররাত ৪টার দিকে পুলিশ জাকিরের বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় জাকির।
অনেকক্ষণ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ভেবেছিলেন পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। সকালে বাড়ির কাছে জাকিরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার বাড়িতে জানায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বুড়িচং উপজেলা বিএনপি’র সহসভাপতি শরিফুল ইসলাম জানান, রোববার রাত ৪টায় জাকির হোসেনের বাড়িতে পুলিশ ধাওয়া করে এবং তাকে গ্রেফতারের চেষ্টা করেন। এ সময় পুলিশের হাতকড়া লাগিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে মারধর করে। হাতে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। দাফনের জন্য গোসলের সময় তারা দেখতে পান তার একটি অন্ডকোষ গলে গেছে। ধারণা করা হচ্ছে, অন্ডকোষে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, জাকিরের দুই হাতে হাতকড়া পরানোর চিহ্ন ছিল।
এ বিষয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির ইনচার্জ জাবেদ-উল ইসলাম জানান, রাতে পুলিশ জাকিরকে খুজতে তার বাড়িতে যায়। তাকে ঘরে না পেয়ে পুলিশ সদস্যরা ফেরত আসে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার বলেন, পুলিশ তার বাড়িতে গিয়েছিল। তবে তাকে ধাওয়া করা হয়নি। পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

শেরপুরে চেক জালিয়াতি করে টাকা আত্মসাৎ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক

শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক

শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
