নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য আটক

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে থানা পুলিশ। নাটোরের নলডাঙ্গায় চোরাই কাজে ব্যবহৃত ১টি মাস্টার চাবি ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নলডাঙ্গা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এরআগে গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশের ১টি চৌকস টিমের সমন্বয়ে থানা এলাকার বিভিন্ন এলাকায় পুলিশি চেক পোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার হলুদঘর গ্রামের মো: সাইদুল ইসলাম কাজীর ছেলে মো: আবির ইসলাম আবিদ), মো: রুহুল আমীন (১৮), মো: রবিউল ইসলাম (১৯), মো: রাজু আহমেদের ছেলে মো: শাকিল আহম্মেদ জীম (১৯) ও বগুড়া জেলার আদমদিঘী থানার মালসন গ্রামের মো: মোস্তফার ছেলে মো:মোতালেব (২১)।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনোয়ারুজ্জামান বলেন, আসামি মো: আবির ইসলামের নামে জয়পুরহাট, আদমদীঘি থানায় একাধিক চুরি মামলা রয়েছে। ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদ ও মামলার রুজু শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

