পাবনায় ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু
পাবনায় ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু হয়েছে। এতে তার স্ত্রী ও বাবা গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের স্থল গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত ইছামুদ্দিন।
নিহত ছাবেদা খাতুনের বড় ছেলে মো: সাজিদুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে আমার ভাই ইছামুদ্দিনের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হচ্ছিল। এ সমং তার স্ত্রী ডলি খাতুনের (২৫) হাতে দা দিয়ে কোপ দেন ইছামুদ্দিন। তখন আমার মা ও বাবা ঝগড়া থামাতে এগিয়ে গেলে তাদেরও দা দিয়ে কোপাতে থাকে সে। ধারালো দায়ের কোপে মা ছাবেদা খাতুন (৬০) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হয় আমার বাবা সোবাহান মোল্লা (৭০) ও স্ত্রী ডলি খাতুন (২৫)। স্বজনরা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনায় ছেলের দায়ের কোপে মায়ের মৃত্যু এ বিষয়ে, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ইছামুদ্দিনকে দ্রুত আটকের চেষ্টা করছে পুলিশ, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা
শিশুকে মাদক খাইয়ে ধর্ষণ, লোদন নামের যুবক গ্রেপ্তার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন