ফরিদপুরে নগরকান্দায় পিকআপসহ ৪ ডাকাত আটক

ফরিদপুরে নগরকান্দায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ৪ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার মো: মোর্শেদ আলম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত রবিবার (১৪ জানুয়ারি) রাত ১টার দিকে ফরিদপুরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর ব্রিজ এলাকায় মুরগি ভর্তি ১টি পিকআপ ডাকাতি হয়।
পিকআপের চালক এবং মুরগি ব্যবসায়ীকে মারধর করে তাদের কাছ থেকে পিকআপ, ৫০৪টি মুরগি, ৯ হাজার ২০০ টাকা এবং মোবাইল ফোন ছিন্তাই করে নেয়। এগুলোর আনুমানিক মূল্য ২১ লাখ ১১ হাজার টাকা।
তিনি আরও জানান, এ ঘটনায় নগরকান্দা থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযানে নামে। সোমবার (২২ জানুয়ারি) পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে মো: মোহসিন নামে ডাকাত দলের ১ জন সদস্যকে আটক করে।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো: আশরাফুল ইসলাম, মো: সুজন মাতুব্বর সজল এবং মো: দেলোয়ার হোসেনকে আটক করা হয়। ডাকাতির সাথে জড়িত অন্যান্য সদস্যদের আটক ও ডাকাতি হওয়া মুরগি বহন করা পিকআপটি উদ্ধারে পুলিশ কাজ করছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

