মেয়েকে ধর্ষণ করায় আপন বাবার যাবজ্জীবন কারাদণ্ড

মেয়েকে ধর্ষণ করায় আপন বাবার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। নওগাঁর পোরশায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগের মামলায় এক পাষন্ড বাবাকে (৪১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ সময় তার এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৯ নভেম্বর) সকাল দশ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় প্রদান করেছেন। জরিমানার অর্থ ধর্ষণের শিকার মেয়েকে প্রদানের নির্দেশ দেন আদালতের প্রধান বিচারক।
মামলায় আসামী পক্ষে আইনজীবী ছিলেন শুভ্র সাহা। মামলার রায় রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেন এবং আসামীপক্ষ উচ্চ আদালতে আপিল করবেন মর্মে জানান। রাষ্ট্রপক্ষের বিশেষ কৌশলী ছিলেন আইনজীবী মকবুল হোসেন।
মামলা সূত্রে জানা যায়- ২০২০ সালের (২৫ ডিসেম্বর) জেলার পোরশা উপজেলার পোরশা গ্রামের গেনা হুজুরের বাড়ি থেকে মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলে এক বাবা। পথিমধ্যে সন্ধ্যা নেমে আসায় সাড়ে ৬টার দিকে গণেশপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে নূর হোসেনের আমের নার্সারী বাগানে নির্জন এলাকায় মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর মেয়ে বাড়িতে এসে তার মাকে ঘটনা জানিয়ে দেয়। এঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পোরশা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
এ মামলাটি সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গত ২০২২ সালে ১৯ মে শুরু হয়ে চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। গত মঙ্গলবার উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ করে বৃহস্পতিবার এ রায় ঘোষণার জন্য ধার্য করা হয়। আজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো: মেহেদী হাসান তালুকদার জনাকীর্ণ আদালতে ধর্ষণের শিকার মেয়ের বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করার আদেশ প্রদান করেন। আসামী পূর্ব থেকেই জেল হাজতে থাকায় তাকে প্রদত্ত সাজা পড়ে শুনানো হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
