রাজধানীর তেজগাঁওয়ে ২ ছিনতাইকারী আটক

রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের প্রস্তুতি চলকালে চাকুসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযোগ, দুই পথচারীকে চড়-থাপ্পড় দিয়ে সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো: পারভেজ (২৭) ও মো: জীবন (২৪)।
রাজধানীর তেজগাঁওয়ে ২ ছিনতাইকারীকে আটক এর বিষয়ে পুলিশ জানায়, আটককৃত পারভেজ ও জীবন পেশাদার ছিনতাইকারী। রাজধানীর বিভিন্ন থানায় পারভেজের বিরুদ্ধে ৭টি এবং জীবনের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তারা দুইজন প্রায় সময় ফার্মগেট এলাকায় ঘুরাঘুরি করেন। সাধারণত একাকী পথচারী তাদের প্রধান টার্গেট। এই দুই ছিনতাইকারী নির্জন স্থানে ওঁৎ পেতে থাকেন। এরপর ওই পথে দিয়ে একা কেউ গেলে তাকে আটকান। চড়-থাপ্পড় দিয়ে টাকা, মোবাইল, মানিব্যাগ কেড়ে নেন। আর কেউ যদি কেই বাধা দেয় তাহলে তাকে ছুরিকাঘাত করা হয়। গতকাল রাতে এমনই ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন পারভেজ ও জীবন। গোপন তথ্যের ভিত্তিতে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদেরকে তল্লাশি করে দুইটি চাকু উদ্ধার করা হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
