অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

রাজশাহী মহানগরীতে অপহরণের অভিযোগে আটক ৮

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ৬ মে, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

রাজশাহী মহানগরীতে অপহরণের অভিযোগে ৮ অপহরণকারীকে আটক করেছে আরএমপির শাহ মখদুম থানা পুলিশ। মহানগরীর শাহ মখদুম থানার আমচত্ত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, মো: রাজন ইসলাম (২৪), জাহিদ হাসান (১৯), আশিক ইসলাম (২১), সাদমান সাদিক (১৯), দীপ্ত মল্লিক (১৯), আকাশ ইসলাম আরিফ (১৮) সোহানুর রহমান জয় (২০), ও সিহাব হোসেন (১৮)।

ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ধাদাশ গ্রামের মো: জারমান আলীর ভাগনে আসামি রাজন ইসলামের সাথে পারিবারিক ও জমিজমা নিয়ে দ্বন্দ্ব ছিলো। জারমান আলী রবিবার (০৫ মে) সকালে বাড়ি থেকে লেগুনাযোগে রাজশাহী সিটি হাটে যাচ্ছিলেন। এ সময় মহানগরীর শাহ মখদুম থানার আমচত্ত্বর এলাকা পৌঁছালে তার ভাগনে রাজনসহ অন্যান্য আসামিরা জারমান আলীকে লেগুনা থেকে নামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে এক অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছিলো।

Sponsored Link

তারা নওদাপাড়া এলাকায় আসলে জারমান আলী চিৎকার শুরু করেন। আসামি রাজন তখন জারমান আলীর পেটে চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং অন্যান্য আসামিরাও জারমান আলীকে মারধর করে। এ সময় জারমান আলীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যায়। জারমান আলীর ভাইয়ের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহ মখদুম থানায় মামলা দায়ের করা হয়।

রাজশাহী মহানগরীতে অপহরণের অভিযোগে ৮ জনকে আটকের বিষয়ে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইসমাইল হোসেন জানান, পুলিশ অভিযান চালিয়ে রবিবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৮ জনকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link