শেরপুরে নাশকতার মামলায় আটক ২

শেরপুরে নাশকতার মামলায় দুই জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, বিএনপি নেতা আবদুর রাজ্জাক (৪৮) ও ছাত্রদল নেতা আলামিন হোসেন (২৩)।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে তাদেরকে আটক করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, সারা দেশব্যাপী বিএনপি’র ডাকা টানা অবরোধ কর্মসূচি পালনের অংশ হিসেবে বগুড়ার শেরপুরে কর্মসূচি পালন করছে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি।
বুধবার শেরপুর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলামিন হোসেন স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করা কালে পূর্বের একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদেরকে আটক করে থানা পুলিশ।
শেরপুর থানার এসআই সাঈফ আহমেদ জানান, বগুড়ার শেরপুরে নাশকতার ২০২২ সালের ১৭ নভেম্বরে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাদেরকে আটক করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবদল নেতা আল-আমিন ছৈয়ালকে বহিষ্কার

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

জুলাইকে প্রশ্নবিদ্ধ করা শেখ হাসিনার অপরাধের শামিল, মন্তব্য রাশেদ খাঁনের

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি বরং পালিয়ে গিয়েছিল: মঈন খান

