মেসি এবং রোনালদোর দেখা হচ্ছে নতুন বছরের শুরুতেই

মেসি এবং রোনালদোর দেখা হচ্ছে নতুন বছরের শুরুতেই। আসছে বছর সৌদি আরবে ২টি প্রীতি ম্যাচ খেলা নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। এর মাধ্যমে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও তার পুরনো প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে আবারও দেখা হতে যাচ্ছে।
এর আগে মেজর লিগ সকার ক্লাব ইন্টার মিয়ামি জানিয়েছিল রোনালদোর আল নাসর ক্লাবের সাথে রিয়াদে তারা ১টি ম্যাচ খেলবে। তবে এখনো ম্যাচটির তারিখ নির্ধারণ করা হয়নি। গত সোমবার (১১ ডিসেম্বর) ইন্টার মিয়ামির পক্ষ থেকে ম্যাচ ২টির তারিখ নির্ধারণের ঘোষণা দিয়েছেন।
আসছে বছরের ২৯ জানুয়ারি রিয়াদের কিংডম এরেনাতে সৌদির আল হিলালের সাথে মোকাবেলা করবে ইন্টার মিয়ামি। ১ ফেব্রুয়ারি একই ভেন্যুতে তারা মুখোমুখি হবে আল নাসরের। এর মাধ্যমে মাঠে মেসি এবং রোনালদোর আবারও দেখা হবার ১টি সুযোগ তৈরি হয়েছে।

২০০৮ সালে ১ম বার আধুনিক ফুটবলের অন্যতম এই ২ সেরা ফুটবল তারকা একে অপরের মুখোমুখি হয়েছিল। ইন্টার মিয়ামির প্রধান সকার কর্মকর্তা ও স্পোর্টিং পরিচালক ক্রিস হেন্ডারসন জানিয়েছেন, এই ম্যাচটি আমাদের দলের জন্য ১টি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ খেলার মাধ্যমে নতুন মৌসুমের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার ১টি সুযোগ পেয়েছি আমরা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?

২০০তম ম্যাচে মেসির হ্যাটট্রিক, মুগ্ধ আর্জেন্টিনা কোচ স্কালোনি

মেসি আর খেলবেন না, ভাবতেই মন খারাপ হয়: স্ক্যালোনি

পেরুতে এখন ঘরে ঘরে ‘হলান্ড’!

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ, আজ রাতেই হামলার ঘোষণা ট্রাম্পের

খামেনির জানাজায় শরিক হলেন তিন ছেলে, অনুপস্থিত মোজতবা খামেনি

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
