লিওনেল মেসির শহরে কোপা আমেরিকার ফাইনাল

লিওনেল মেসির শহরে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট আগামী বছর (২০২৪ সালে) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। আসরের আয়োজক কনমেবল বলেছেন, ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দেশটির দশটি রাজ্যের ১৪টি ভেন্যুতে। দক্ষিণ আমেরিকার দশটি দেশের সাথে ২০২৪ সালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেবে উত্তর আমেরিকার ছয়টি দেশ।
লিওনেল মেসির আর্জেন্টিনা কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন। যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টটি হতে যাচ্ছে কোপা আমেরিকার ৪৮ তম আসর। টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর)।
২০২৪ সালের ২০ জুন মাসে শুরু হয়ে আসরের পর্দা নামবে ১৪ জুলাই। আয়োজক কনমেবল আগেই বলেছেন আসরের উদ্ধোধনী ম্যাচটি আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হতে পারে।

আর মেসির বর্তমান শহর ফ্লোরিডার মায়ামি গার্ডেনসের হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আরলিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে, হিউস্টনের এনআরজি স্টেডিয়াম, আরিজোনার লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়াম এবং গ্লেনডালের স্টেট ফার্ম স্টেডিয়ামে। আর ২ সেমিফাইনাল হবে নিউ জার্সির নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম এবং মেটলাইফ স্টেডিয়ামে।
আসরের অন্য ম্যাচগুলো হবে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম, টেক্সাসের কিউটু স্টেডিয়াম, ওরলান্ডোর এক্সপ্লোরিয়া স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়াম এবং কানসাস সিটির চিলড্রেনস মার্সি পার্ক।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গোল করেও কেন কেঁদেছিলেন মেসি?

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ: আইনমন্ত্রী

‘নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত’: দাবি ট্রাম্পের

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, সিদ্ধান্ত ইমরান খানের হাতে: ইউসুফজাই

