স্যামসাংয়ের নতুন ফ্লিপ কনসেপ্ট ফোন দু’দিকেই ভাঁজ হবে

স্যামসাংয়ের নতুন ফ্লিপ কনসেপ্ট ফোন দু’দিকেই ভাঁজ করা যাবে। গ্যালাক্সি জেড ফ্লিপের পরবর্তী সংস্করণ হিসেবে এ কনসেপ্ট ফ্লিপ ফোনটি বাজারে নিয়ে আসতে পারে স্যামসাং। সিঙ্গেল স্ক্রিনের ফোনটিকে তারা বলছে ‘ইন অ্যান্ড আউট ফ্লিপ’। ফোনটি ৬.৭ ইঞ্চি লম্বা এবং এটি ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়।
জনা গেছে, দক্ষিণ কোরিয়া টেক জায়ান্ট লাস ভেগাসে চলমান ইলেকট্রনিক কনজিউমার শোতে (সিইএস) এ ফোনটি প্রদর্শন করে। এ বিষয়ে স্যামসাং ডিসপ্লের মুখপাত্র বলেন, ‘ইন অ্যান্ড আউট ফ্লিপ’ ফোনটি ফোল্ড করলে সামনের ও পেছনের অংশ দু’টি স্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে। এতে ডিভাইসটি ব্যবহার করলে নতুন অভিজ্ঞতা পাওয়া যাবে। তীব্র ঠাণ্ডা আবহাওয়া যেমন- মাইনাস ২০-৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ফোনটি ভাঁজ করা যাবে।
স্যামসাংয়ের কনসেপ্ট ফ্লিপ ফোনটি কবে বাজারে আসতে পারে সে বিষয়ে তারা কিছুই জানায়নি। সিইএস প্রদর্শনীতে ‘রোলেবল ফ্লেক্স’ নামেরও ডিভাইস এনেছে স্যামসাং। গোটানো অবস্থা থেকে এ ফোনটির ডিসপ্লে ৫ গুণ বড় করা যায়।
উল্লেখ্য, লাস ভেগাসে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তিবিষয়ক প্রদর্শনী সিইএসের আয়োজন করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

