ইনফিনিক্স বিশ্বের সেরা ১০ ব্র্যান্ডের তালিকায়

ইনফিনিক্স বিশ্বের সেরা ১০ ব্র্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে। মোবাইল ফোন ব্র্যান্ড হিসেবে এরকম অর্জনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছে ব্র্যান্ডটি।
আইডিসির ত্রৈমাসিকের ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার’ সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সারাবিশ্বের স্মার্টফোন ব্র্যান্ড গুলোর মধ্যে ইনফিনিক্স স্মার্টফোন ইউনিটের সংখ্যার ক্ষেত্রে সবচেয়ে বেশি বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে।
আইডিসির প্রতিবেদনে জানা যায়, বিশ্বজুরে প্রায় ৪২ লক্ষ ইউনিট স্মার্টফোন পৌঁছে দিয়েছে ইনফিনিক্স। যা গেল বছরের একই ত্রৈমাসিকের থেকে প্রায় ৭৪ শতাংশ বেশি। সারাবিশ্বে প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ইনফিনিক্স ফোনের আধুনিক প্রযুক্তি এবং স্বল্প মূল্য।

২০২৩ সালে নতুন সিরিজের বেশ কিছু স্মার্টফোন উপহার দিয়েছে এ ব্র্যান্ডটি। ক্রেতাদের বৈচিত্র্যময় চাহিদা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে ইনফিনিক্স ব্র্যান্ডের প্রত্যেকটি স্মার্টফোন। যার মধ্যে নোট ১২ প্রো, নোট ৩০ প্রো, হট ৩০, স্মার্ট ৮, জিরো ৩০, ইনফিনিক্স জিটি ১০ প্রো মডেল সর্বাধিক আলোচিত স্মার্টফোন।
ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) ১টি বৈশ্বিক সংস্থা। প্রতিষ্ঠানটি সারাবিশ্বে মার্কেট ইন্টেলিজেন্স, তথ্যপ্রযুক্তিবিষয়ক অনুষ্ঠান, অ্যাডভাইজরি সার্ভিস, টেলিকমিউনিকেশন ও কনজিউমার টেকনোলজি মার্কেট নিয়ে কাজ করে।
নির্ভুলভাবে ও বিশ্বাসযোগ্যতার সাথে বিশ্বজুরে মোবাইল ফোন বাজারের ট্রেন্ড, পারফরম্যান্স ও বিক্রেতার অবস্থান সম্পর্কে গভীরভাবে বিশ্লেষণ ও সম্ভাবনা প্রদানের জন্য আইডিসির ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি মোবাইল ফোন ট্র্যাকার’ সুপরিচিত ও স্বীকৃত। বর্তমানে ইনফিনিক্স বিশ্বের সেরা ১০ ব্র্যান্ডের তালিকায় রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল

দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ: আইনমন্ত্রী

‘নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত’: দাবি ট্রাম্পের

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, সিদ্ধান্ত ইমরান খানের হাতে: ইউসুফজাই

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলা, নিহত ১

