আন্দোলনে নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ

কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ ও সহিংসতায় নিহত ৪৪ জন পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। রবিবার (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকাটি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে কনস্টেবল ২১ জন, এসআই ১১ জন, এএসআই ৭ জন, পরিদর্শক ৩ জন, নায়েক ১ জন এবং এটিএসআই ১ জন।
সদরদপ্তর সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের মধ্যে ২৪ পুলিশ সদস্য ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা আন্দোলনের বিভিন্ন সময় নিহত হন।

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির ১৪ জন, এনায়েতপুর থানার ১৫ জন, তিতাস থানার ২ জন, সোনাইমুড়ী থানার ২ জন, নারায়ণগঞ্জ পিবিআইয়ের ১ জন, কচুয়া থানার ১ জন, ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের ১ জন, বানিয়াচং থানার ১ জন, ঢাকা এসবির ১ জন, কুমিল্লা হাইওয়ে পুলিশের ১ জন, কসবা থানার ১ জন,গাজীপুর মহানগর পুলিশের ১ জন, খুলনা মহানগর পুলিশের ১ জন এবং ঢাকা জেলার ২ জন পুলিশ সদস্য।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

