আমার ভুল হয়েছে : চিত্রনায়িকা মাহিয়া মাহি

আমার ভুল হয়েছে : চিত্রনায়িকা মাহিয়া মাহি। আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে স্বশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন।
আজ রবিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ আইনজীবীকে সাথে নিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়রা জজ মো: আবু সাইদের আদালতে উপস্থিত হন চিত্রনায়িকা মাহি।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি। তিনি বলেন নির্বাচনী পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন। মাহিয়া মাহি বলেন, প্রথমবারের মতো আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার ভুল হয়েছে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য আমি আদালতকে অনুরোধ করেছি। আদালত আমাকে কঠোরভাবে সতর্ক করেছে, যাতে পরবর্তীতে এমন ভুল না হয়। আমি ইনশাআল্লাহ এটা পালন করব। পরবর্তীতে যাতে এমন ভুল না হয়, সে বিষয়ে আমি খেয়াল রাখব।
এর আগে গত শুক্রবার (১৫ ডিসম্বর) রাজশাহী আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো: আবু সাঈদ মাহিয়া মাহিকে কারণ দর্শানোর নোটিশ পাঠান। নির্বাচনী আচরণবিধির ভঙ্গ করেন তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের একাধিক গ্রামে প্রচার প্রচারণা চালালে এর সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির দৃষ্টিগোচর হলে তা আমলে নিয়ে মাহিয়া মাহিকে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

