কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলে নিহত
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘন কুয়াশার কারণে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের নিহত হয়েছেন। রবিবার (২১ জানুয়ারি) সকালে ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, কচাকাটা থানার সরকারটারি গ্রামের মো: শহিদুল ইসলাম (৪৮) এবং তার ছেলে মো: বিপ্লব হাসান (২৫)।
এলাকাবাসীরা বলেন, মোটরসাইকেল চালক বিপ্লব হাসান ও তার বাবা রবিবার সকালে ভুরুঙ্গামারী থেকে কচাকাটার নিজ বাড়ির দিকে আসছিলেন।
এ সময় পাটেশ্বরী এলাকায় পৌঁছালে ভুরুঙ্গামারীগামী ১টি ভটভটির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাবা ও ছেলে নিহত হন। তারপরেও বাবা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভটভটি ও মোটরসাইকেল সংঘর্ষের বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রুহুল আমিন বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই
কুড়িগ্রামে নিজ রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
কুড়িগ্রামে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ
হাসপাতালে যাচ্ছিলো মা-মেয়ে, পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে বিদ্যুতের শক দিয়ে মাছ শিকার, ৬ জেলে আটক
রৌমারী সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৮ বাংলাদেশি আটক
কুড়িগ্রামে ফিলিং স্টেশনে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন